শিরোনাম :
বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে অন্তত ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

 

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

লে. নাঈম উল হক বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গোপসাগর থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৪০ জনের মতো নিখোঁজ রয়েছেন।

 

জীবিত উদ্ধার ব্যক্তিদের বরাত দিয়ে নাঈম উল হক বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছি আমরা। ট্রলারডুবিতে হতাহতদের সবাই রোহিঙ্গা। টেকনাফ থেকে সমুদ্রপথে ট্রলারযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিলেন তারা। তাদের ট্রলারে ১২০ জনের মতো রোহিঙ্গা ছিলেন। এর মধ্যে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ কেউ সাঁতরে কূলে উঠে পালিয়ে গেছেন। অনেকেই নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চলছে।

 

উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছেন, সোমবার রাতে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অনেকেই ডুবে যান। কেউ কেউ সাঁতরে পার হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023