শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বন্দুকযুদ্ধে সেই থাই সেনা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যায় অভিযুক্ত থাইল্যান্ডের সেনাসদস্য জাকরাপান্থ থোমা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন । রবিবার সকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

থাইল্যান্ড পুলিশ এবং সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, অভিযানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়াও আট জনকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করা হয়েছে। এদিকে রবিবার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চার্নভিরাকুল লেখেন, ধন্যবাদ পুলিশ এবং সেনাবাহিনীকে এমন পরিস্থিতির সমাপ্তি ঘটানোর জন্য।

 

গত শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রতচসীমা শহরে একটি মন্দিরে ও বিপণীবিতানে এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যা করে জাকরাপান্থ থোমা । এর আগে জাকরাপান্থ থোমা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023