শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

রাস্তার মানুষের ভাষায় কথা বলেছেন ড. কামাল : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে রাস্তার ভাষায় কথা বলেছেন। ড. কামালের বক্তব্যে শুধু রাজনীতিবিদ নন, সারাদেশের মানুষ ব্যথিত। লাথি মেরে সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা রাজনীতিবিদের ভাষা নয়, রাস্তার মানুষের ভাষা।

 

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের অধীনে পুনর্বাসিত কাঁচপুর মেঘনা এবং গোমতী সেতুর উদ্বোধন শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

 

‘সরকার পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে’ জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত সেটা রাজনৈতিক মামলা নয়। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেয়ার সুযোগ নেই। তবে খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি যদি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

 

নির্ধারিত সময়ে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ এবং বিদ্যমান পুরোনো সেতু তিনটির পুনর্বাসনকাজ শেষ করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023