শিরোনাম :
বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি

শেরপুরে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্র ও ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরের সুকানগাড়ি ব্রীজ(ফয়েজ মার্ডার ব্রীজ) এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে শেরপুর থানা পুলিশ গত ৮ ফেব্রুয়ারী শনিবার রাতে ৬ জন আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. মোশারফ হোসেন(৩৭), মো. তছলিম উদ্দিন (৪৩), মো. জহুরুল ইসলাম(২৮), মো. আলতাফ হোসেন(৪২), মো. জাহিদ হাসান(২৯) ও মো. মুঞ্জুরুল ইসলাম(৪০)।

 

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা মির্জাপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের সুকানগাড়ি (ফয়েজ মার্ডার ব্রীজ) এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর সার্কেল) গাজিউর রহমান গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর অভিযান চালিয়ে উক্ত ৬ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মোট্টা ন ১৭-১০৮০), দুইটি লোহার তৈরী হাসুয়া, একটি লোহার পাইপ, দুইটি লোহার রড, সিধ কাটার যন্ত্র, একটি বোল্ট কাটার, লাইলোনের রশি উদ্ধার করে।

 

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আন্ত:জেলা ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023