শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

রঙিন হয়ে আসছেন চিত্রনায়িকা তমা মির্জা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

সর্বশেষ ‘গহীনের গান’ সিনেমা দিয়ে মাতিয়েছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। তিনি ঢাকাই ছবির চিত্রনায়িকা তমা মির্জা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

 

এবার তিনি কাজ করলেন একটি বিজ্ঞাপনে। মমতাজ নাম্বার ওয়ান গোল্ড মেহেদীর এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে কলকাতায়। মমতাজ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গত কয়েক বছর ধরে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় একই পণ্যের বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছেন এই নায়িকা।

 

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) কলকাতায় বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়। এটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৌমেন সুর। নাচ ও গানের সমন্বয়ে এই বিজ্ঞাপনে নতুনত্ব রয়েছে বলে জানা যায়। তমা মির্জা বলেন, ‘মমতাজ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কয়েক বছর ধরে কাজ করছি। তারই অংশ হিসেবে মেহেদীর বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছি। সামনে এই গ্রুপের অন্যান্য পণ্যের সঙ্গেও কাজ করবো।’ জানা যায়, খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের সব চ্যানেলে প্রচারে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023