শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

দিনাজপুরে শিশু হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরে মুক্তিপণের জন্য অপহরণের পর শিশু হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। দিনাজপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ বুধবার বিকালে পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের জিল্লুর রহমান, তার ভাই জুয়েল ইসলাম, একই গ্রামের মামুনুর রশিদ মামুন, ফিরোজ কবির ও বুলেট মিয়া। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

 

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন।

 

ওই আদালতের এপিপি মেহবুব হাসান লিটন চৌধুরী মামলার নথির বরাতে বলেন, ২০১৫ সালের ১১ নভেম্বর পরশ শাহা নামে চার বছরের এক শিশুকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। পরে তারা শিশুটিকে হত্যা করে। অপহরণের পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

পরশ ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের কেশব শাহার ছেলে। হত্যার ঘটনায় কেশব শাহা ঘোড়াঘাট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ পাঁজনের বিরুদ্ধের আদালতে অভিযোগপত্র দেয়।

 

এপিপি মেহবুব বলেন, সাক্ষ-প্রমাণ শেষে আদালত সব আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023