শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ফের বৃষ্টিপাতের সম্ভাবনা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৬ ডিগ্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী কয়েকদিনের মধ্যে ফের হালকা বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে আগামী কয়েকদিনের মধ্যে ঠাণ্ডা কিছুটা সহনীয় হয়ে উঠতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, দেশে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব কিছুটা কমতে পারে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে। দেশের উত্তরাঞ্চল, শ্রীমঙ্গল ও পাবনাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।

 

দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে, ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023