শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

বিয়ের পর ফিরলেন মিথিলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা আর কলকাতার পুরস্কারজয়ী নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করেছেন গত বছরের ৬ ডিসেম্বর। বিয়ের পর পড়াশোনা, অফিস আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিথিলা। যার প্রমাণ মেলে সৃজিত-মিথিলার ফেসবুকে।

 

ক’দিন আগে মিথিলাকে দেখা গেছে একটি ফটোশুটে। এবার এই অভিনেত্রী ফিরলেন নাটকে। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন আসছে ভালোবাসা দিবসের একটি নাটকে। নাম ‘প্রাইসলেস’। জাফরিন সাদিয়ার রচনায় এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী।

 

মিথিলা জানান, এর আগেও গৌতম কৈরীর সঙ্গে কাজ করেছেন তিনি। তবে এবারের গল্পটা অন্যরকম। এতে ৩০ বছর আগে এবং পরের দুটি বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। ‘প্রাইসলেস’ নাটকে মিথিলার পাশাপাশি অভিনয় করেছেন তার ছোটবোন ইফফাত রশীদ মিশৌরীও। আরও আছেন ইরফান সাজ্জাদ।

 

জানা গেছে, ভালোবাসার গল্পে নির্মিত ‘প্রাইসলেস’ প্রচার হবে আগামী ১৪ ফেব্রুয়ারিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023