শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুই স্কুলছাত্রকে পিষে মারল বেপরোয়া মাইক্রোবাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া গতির মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাধুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছে- উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আবদুল আলিম সোহাগ (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন (১১)। এতে আহত হয়েছে জাহিদ হাসান (১১) নামে আরেক ছাত্র। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তারা তিনজনই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, একটি সাইকেলে চড়ে ওই তিন শিশু স্কুলে যাওয়ার জন্য অন্য সহপাঠীকে ডাকতে যাচ্ছিল। পথে সাধুর মোড় এলাকায় একটি বেপরোয়া গতির মাইক্রোবাস সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত আরেক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023