শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

একসঙ্গে ৬৫ বছর, একই দিনে মৃত্যু দম্পতির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

জীবনের প্রায় ছয় দশকের বেশি সময় ধরে একসঙ্গে কাটিয়েছেন তারা। দীর্ঘ সময় হাত ধরে জীবন পার করে শেষ পর্যন্ত একই দিনে মারা গেলেন তারা। সোমবার ওই দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

 

তাদের দু’জনকে পাশাপাশি কবর দেওয়া হবে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার ওয়াদি ঘালেইলা শহরে বাস করতেন ওই দম্পতি।

 

১০৭ বছর বয়সী গাজি আলি গাজি তার স্ত্রী শাইখা সুলাইমান আল হাবাসের (৯০) মৃত্যুর সাড়ে ১২ ঘণ্টা পরেই মারা গেছেন। এই বয়স্ক দম্পতির মৃত্যুর পর তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই শোকাহত। কিন্তু আমি এটা জানি যে, তারা খুব শান্তিতে আছেন এবং তারা আবার একসঙ্গে হবেন। শাইখা স্থানীয় সময় সোমবার ভোর ৪টায় মারা যান। এরপর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার স্বামী গাজি আলি গাজির মৃত্যু হয়েছে।

 

বেঁচে থাকাকালীন খুব কম সময়ই আলাদা থেকেছেন এই দম্পতি। ওই দম্পতির নাতি মোহাম্মদ আলি আল সেহি বলেন, তার দাদা বয়স্ক হয়ে যাওয়ায় বেশি কিছু রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন বলে তার স্ত্রীর মৃত্যুর কথা তাকে জানানো হয়নি। তাদের মৃত্যুতে পুরো পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে। তাদের বড় মেয়ের বয়স ৬৫ এবং বড় ছেলের বয়স ৬০ বছর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023