শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদর উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মনি (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মামা পলাশ সরকার (১৯) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কের উপজেলার চৌমহুনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনি সদর উপজেলার নামুজা নাথপাড়া গ্রামের নিত্য সরকারের ছেলে। আহত পলাশ সরকার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ সরকার তার ভাগিনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিলো। এ সময় দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই মনির মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023