শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, পরীক্ষার্থীসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজালা (২৪) ও মুরাদপুর গ্রামের খাইরুলের ছেলে এবং মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা এলাকায় চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, হানজেলা ও রনি মোটরসাইকেলে করে মোকামতলা বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটিকে পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হানজেলা ও রনির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023