শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

তিন জেলা থেকে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার,ঢাকা

রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে পৃথক অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রতারণা ও গুজব সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে র‌্যাব-১-এর আভিযানিক দল তাদের আটক করে।

 

আটকরা হলেন-গাজীপুর থেকে মো. আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনা থেকে শাকিল মাহমুদ (২০) ও সাইমন ইসলাম (২০) এবং রাজধানীর রামপুরা থেকে আল মাহমুদ (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান।

 

তিনি জানান, গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলপুকুর মাদরাসা রোডের মমতাময়ী বিদ্যানিকেতনের সামনে প্রশ্ন ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে-এমন তথ্যে অভিযান চালিয়ে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য মো. আবু বক্কর সিদ্দিককে (২৮) আটক করা হয়। এ সময় প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত ২টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে গ্রেফতারকৃত আসামির সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিভিন্ন সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

 

জিজ্ঞাসাবাদে জানা যায়, আবু বক্কর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র এবং পাশাপাশি তিনি মমতাময়ী বিদ্যানিকেতন স্কুলে শিক্ষকতা করেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের প্রাইভেট-টিউশন পড়ান। এর আড়ালে বিগত ২০১৯ সালে ফেসবুক আইডির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম শুরু করেন।

 

আবু বক্কর সিদ্দিক আরও জানিয়েছেন, তিনি গোপনীয়তার সঙ্গে চলমান পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে সুযোগ সন্ধানী ছাত্রছাত্রীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তাদের প্রশ্ন সরবরাহ করতেন। পরে ফাঁসকৃত প্রশ্নগুলো সামাজিক মাধ্যমের বিভিন্ন ক্ষেত্র যেমন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো থেকে ডিলিট করে দিতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023