শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গাঁজার মামলায় অভিযুক্ত আদালতে ধরালেন গাঁজা (ভিডিও)

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য টেনেসির বাসিন্দা স্পেনসার বোস্টন। ২০ বছরের এই যুবক বেআইনিভাবে গাঁজা রাখার অপরাধে অভিযুক্ত। এ জন্য তাকে সম্প্রতি উপস্থিত হতে হয়েছিল আদালতে।

কিন্তু ভরা আদালত চত্বরে স্পেনসার যা করেছেন, সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

 

ভিডিওতে দেখা যায়, ভরা এজলাসে কাঠগড়ায় এসে দাঁড়ান ওই যুবক। রয়েছেন আইনজীবীরাও। স্পেনসারকে জিজ্ঞাসাবাদ করছেন আইনজীবী। তার পর সেই আইনজীবী বিচারকের দিকে এগিয়ে যান।

এমন সময় কাঠগড়ায় দাঁড়িয়েই পকেট থেকে গাঁজার সিগারেট বের করে ধরিয়ে নিলেন বোস্টন। এর পরপরই অবশ্য পুলিশের এক সদস্য তাকে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যান।

 

আইনজীবী স্কট মুর বলেছেন, অভিযুক্ত ব্যক্তি গাঁজাকে আইনি স্বীকৃতি দেয়ার দাবি করছিলেন। তারপরই এই কাণ্ড ঘটান। এজন্য তাকে ১০ দিন জেলে রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল আদালতে আবারও শুনানিতে অংশ নেবে স্পেনসার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023