শিরোনাম :
বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে বাস চাপায় নিহত-১,আহত-৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বাসের চাপায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। শনিবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রব্বানী (৩৪) নওগাঁ জেলার রানীনগর থানার হাসিবপুর গ্রামের আসমতউল্লাহের ছেলে।

 

জানা গেছে, রংপুর থেকে রাজশাহী গামী বাস পথের সাথী (ঢাকা মেট্রো-ব-১৪-৭৪৬৪) শনিবার রাত ৮ টার দিকে কৈগাড়ি নামক স্থানে একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং সাত জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় রব্বানী মারা যায়।

 

হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে নন্দীগ্রামের কুন্দারহাটের হাজী মোবারকের ছেলে ইনছান আলীর অবস্থা আশংকাজনক। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন দুর্ঘটনার পর পর বাসের চালক হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023