শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে নিউমোনিয়ায় এক শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবু বক্কর নামে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরসভার রহমান-নগরের শাকিল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

 

শিশুর বাবা শাকিল হোসেন জানান, প্রচন্ড ঠান্ডায় দুইদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশু আবু বক্কর। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশুর মৃত্যু হয়। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ দিকে নন্দীগ্রামে শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বেড়েছে। বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার থেকে বুধবার পর্যন্ত ৩৯ জন শিশু নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নয়জন শিশু ভর্তি রয়েছে।

এ বিষয়ে উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ লিটন জানান, শীতের সময় ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশুরা একটু বেশি আসে। তাছাড়া শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় রোগীর চাপ কিছুটা বেড়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023