শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শেরপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায়- জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে রাস্তার উপর বালু, ইট-পাথর ও যানবাহন রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রম্যমান আদালত আব্দুল কাইয়ুমের জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুরে সাধুবাড়ী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। জানা যায়, শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা থেকে সাধুবাড়ী পর্যন্ত সরেজমিন পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এ সময় রাস্তার উপর বালু, ইট-পাথর ও যানবাহন রেখে জনসাধারণের এবং যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করার অপরাধে সাধুবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আব্দুল কাইয়ুমের অর্থদন্ড আদায় করেন। এছাড়াও আরো তিনজনকে সতর্ক করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুজিববর্ষে আমাদের প্রণীত পরিকল্পনা অনুযায়ি জনসাধারণের ব্যবহার্য রাস্তায় কেউ যাতে প্রতিবন্ধকতা তৈরী করতে না পারে, সে জন্য সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ধরণের অপরাধের জন্য জরিমানাও করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023