শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

ব্যস্ত মহাসড়কে মোটরসাইকেল চালাতে চালাতেই গোসল! ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

মুক্তজমিন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখলে আপনার মনে হতে পারে এটাও সম্ভব। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। মোটরসাইকেল চালাতে চালাতেই গোসল সারছেন দুই যুবক।

 

ভিয়েতনামের দুই যুবক মোটরসাইকেল চালাতে চালাতেই গোসল করে নিলেন। ভিডিওটি ফেসবুকে আপলোড হওয়ার পর তা এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি খালি গায়ে মোটরসাইকেল চালাচ্ছেন। তাদের মাঝে সিটের উপর রাখা একটি পানির বালতি। সেখান থেকে পানি নিয়ে তারা মোটরসাইকেল চালাতে চালাতেই গোসল সেরে নিচ্ছেন। শুধু নাম মাত্র গোসল নয়, তারা রীতিমতো শ্যাম্পুও করছেন। পেছনে বসা ব্যক্তি চালককে পানি, শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। চোখে শ্যাম্পু চলে আসছে তাকে হাত দিয়ে মুছেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন।

 

ভিডিওটি ভিয়েতনামে বিন ডুওং প্রদেশের ডাউ টিয়েং-এ করা হয়েছে। অন্য একটি মোটরসাইকেল বা গাড়ি থেকে এই দুই ব্যক্তিকে ফলো করতে করতে ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটি ফেসবুকে আপলোড হতেই ভাইরাল। পরে ঘটনাটি নজরে আসে পুলিশেরও। খুঁজতে থাকে এই দুই কীর্তিমানকে। মোটরসাইকেলের নম্বর প্লেট থেকে খুঁজে বের করা হয় তার মালিককে।

 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার হুয়ান থান খানকে পুলিশ ডেকে পাঠায়। মোটরসাইকেলটি তারই ছিল, তিনিই সেটি চালাচ্ছিলেন। দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশ তাদের ভিয়েতনামি মুদ্রায় ৩২ লাখ ডং জরিমানা করে।

https://youtu.be/xFk1kFR_GoE

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023