শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

চীনে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার সকালে নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর নিদের্শনার কথা জানান প্রতিমন্ত্রী।

 

 

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস পরিবারের নতুন এই ভাইরাসটির প্রথম দেখা মেলে। চীনা কর্মকর্তারা বলছেন, উহানের বন্যপ্রাণী ও সামুদ্রিক খাবারের বাজারে কোনো দূষিত প্রাণী থেকেই ভাইরাসটি ছড়িয়েছে।সংক্রামক ওই ব্যাধিতে এ পর্যন্ত চীনের ৮০ জনের মতো নাগরিক প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। চীনের বাইরেও আরও কয়েকটি দেশের নাগরিকও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের জন্য উহান ছাড়াও দেশটির ১৪টি প্রদেশে গণপরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিমান চলাচলও। চীনা নববর্ষের ছুটি আর ভাইরাসের কারণে উহানকে ‘লকড ডাউন’ ঘোষণা করায় সেখানকার স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন উহানে অবস্থান করা পাঁচ শতাধিক বাংলাদেশি, যাদের  ধিকাংশই শিক্ষার্থী। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে দেশটিতে থাকা অনেক বাংলাদেশির মধ্যেও। এমন পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তবে করোনাভাইরাসের সংক্রমণের মুখে দেশে ফেরাটা কতটা সমীচীন হবে, তা নিয়ে সেখানে অবস্থান করা বাংলাদেশিরাও অনেকটা সন্দিহান। চীনে বাংলাদেশ দূতাবাস বলছে, উহানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

 

সকালে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা যায় কি না, সে বিষয়ে চীন সরকারের সঙ্গে তারা আলোচনা শুরু করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে বলে জানান তিনি। শাহরিয়ার আলম লিখেছেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023