শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ভুল পথে গেলে সাবধান করবে গুগল ম্যাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
তথ্য ও প্রযুক্তি ডেস্ক

নতুন ফিচার ট্যাক্সি চড়ার সময় ড্রাইভার কোন কারণে অন্য পথে চললে সতর্ক করে দেবে গুগল ম্যাপ। যেসব মানুষ নিয়মিত ট্যাক্সি চড়ে যাতায়াত করেন তাদের জন্য নতুন ফিচার কাজে লাগবে।

ধরুন আপনি কোন নতুন জায়গায় পৌঁছলেন, যেখানের রাস্তাঘাট আপনি বিশেষ চেনেন না। এই পরিস্থিতিতে এবার গুগল ম্যাপের নতুন ফিচারের ফলে সুরক্ষিত থাকা যাবে। ট্যাক্সিতে ওঠার সময় ড্রাইভার কোনো কারণে অন্য পথ ধরলে সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে গুগল ম্যাপ।

কীভাবে গুগল ম্যাপের নতুন ফিচার এনেবেল করবেন? জেনে নিন-

পদক্ষেপ -১: গুগল ম্যাপে গন্তব্য সার্চ করে ন্যাভিগেশন শুরু করুন।

পদক্ষেপ -২: এবার উপরে ড্রাইভিং অপশন সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করার পরে নিচে ‘স্টে সেফার’ অপশন দেখতে পাবেন।

পদক্ষেপ -৩: ‘স্টে সেফার’ অপশনের অধীনে ‘গেট অফ রুট অ্যালার্ট’ এনেবেল করে দিন।

ফলে কোনো কারণে গন্তব্যের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গাড়ি চলতে শুরু করলে তা জানিয়ে দেবে গুগল ম্যাপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023