শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীকে গাম্বিয়ার ধন্যবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

রাখাইনে গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দায়ের করা মামলায় (আইসিজে) সমর্থন এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি । গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের পক্ষে অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণার পর ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক প্রতিক্রিয়ায় গাম্বিয়ার আইনমন্ত্রী এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

প্রতিক্রিয়ায় গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের গণহত্যার মামলা নিয়ে বাংলাদেশ প্রচুর সমর্থন দিয়েছে। এছাড়া লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এজন্য আমরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী রাখাইনে হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করলে জীবন বাঁচাতে নতুন করে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মামলাটি দায়ের করেছিলো পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এই মামলায় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতের অনর্বতীকালীন আদেশে বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন গণহত্যার শামিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023