শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নন্দীগ্রামে মৌমাছির দখলে হাসপাতাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা ভবনে ও ২০ শয্যা হাসপাতালে বসেছে মৌমাছির মেলা, যেন অভয়াশ্রম। মৌ মৌ গন্ধ ছড়িয়ে চারদিকে উড়ছে মৌমাছি। পুরো ভবনেই যেন দখল নিয়েছে এরা।

জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের গুঞ্জরণে মুখরিত থাকে পৌরসভা ও হাসপাতাল। ২০ শয্যা হাসপাতালে একটি-দুটি নয়, এখানে প্রায় ৩০ টি চাক গড়ে তুলেছে মৌমাছিরা। আর পৌরসভার মূল ফটকেই ৭টি চাক গড়ে তুলেছে মৌমাছিরা। হাসপাতালের দোতালা ভবনের কার্নিশে ও পৌরসভার মূল ফটকে বাসা বেঁধেছে মৌমাছি। উৎসুক জনতা ভিড় করছেন দৃষ্টিনন্দন এসব মৌচাক দেখতে

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের দোতলা ভবনের পশ্চিম দিকের কার্নিশে বেশ কয়েকটি মৌচাক। পূর্ব ও পিছন দিকেও ঝুলছে মৌচাক। চারদিকে ছেয়ে গেছে মৌমাছির চাকে। এদিকে পৌরসভার মূল ফটকেও বাসা বেঁধেছে মৌচাক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, প্রায় ৪ বছর ধরে এভাবেই মৌচাক বাসা বেঁধেছে হাসপাতাল জুড়ে। মৌমাছি হাসপাতালের কাউকে কোনো ক্ষতি করে না। আজ পর্যন্ত কাউকে মৌমাছি কামড় দেয়নি। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বলেন, পৌরসভায় ৮ বছর ধরে বাসা বেঁধে রয়েছে মৌমাছিরা। কেউ মৌমাছির চাকে ঢিল ছোড়ে না। মৌয়াল মধু কিনতে এলেও তাদের কাছে মধু বিক্রি করি না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023