শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে দাদন ব্যবসায়ীর মারপিটে স্কুল শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে দাদন ব্যবসায়ীদের মারপিটে সাইফুল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষকের মুত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সাইফুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার পেং হাজারকি হুশিয়ারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে এবং পার্শ্ববর্তী দোলছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
সোমবার (২০ জানুয়ারী) রাতে গ্রামের লোকজন হাত-পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার পর সাইফুল ইসলাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোজ খবর করতে থাকে। একপর্যায় তার কর্মস্থল দোলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় হাত-পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সাইফুল ইসলামের ছেলে শুভ এলাকার একাধিক দাদন ব্যবসায়ীর কাছ থেকে ১৫-১৬ লাখ টাকা দাদনে নিয়ে পরিশোধ করতে পারছেন না। সাইফুল ইসলামের বেতনের চেক বইও দাদন ব্যবসায়ীদের কাছে রয়েছে। টাকা আদায়ের জন্য দাদন ব্যবসায়ীরা সাইফুল ইসলামকে চাপ দিয়ে আসছিল। দাদন ব্যবসায়ীরাই সাইফুল ইসলামকে মারপিট করে হাত-পা বেধে স্কুলের বারান্দায় ফেলে রেখে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। বুড়ইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ বলেন, সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় দোলগাছি বাজারে যান। সেখান থেকে কে বা কারা তাকে ধরে নিয়ে হাত-পা বেধে মারপিট করে ফেলে রেখে যায়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর বলেন, সাইফুল ইসলাম হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তবে কি ভাবে মারা গেছেন তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023