শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

খালেদার জামিন বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়ে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তবে অবশ্যই তা হতে হবে খালেদা জিয়ার সম্মতি ও তার সাথে পরামর্শক্রমে।

 

গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন।

 

এর আগে ৫ ডিসেম্বর খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চায় আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষকে ১১ ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।

 

২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।

 

ওই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় কারা হেফাজতে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে কয়েক মাস ধরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023