শিরোনাম :
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

ভোটের কারণে পেছাল এসএসসি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা।

শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন সরস্বতী পূজা থাকায় বিভিন্ন মহলের পক্ষে নির্বাচনের দিন পরিবর্তনের দাবি ওঠে।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, এসএসসি পরীক্ষার কারণে নির্বাচনের সময় পেছানো সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা পেছানোর বিষয়ে শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এ পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা বোর্ডগুলো থেকে নতুন রুটিন প্রকাশ করা হবে।

তিনি বলেন, পুরো পরীক্ষার সময়ও রুটিন নতুন করে রিশিডিউল করা হবে। পর্যায়ক্রমে সকল পরীক্ষা পেছানো হবে। আগের নির্ধারিত সময়ের চেয়ে সকল পরীক্ষা দুই দিন পেছনে হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023