শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ঢাকায় এসেই শুটিংয়ে শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

‘বিক্ষোভ’ ছবির শুটিংয়ে অংশ নিতে গত ৯ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তীর। ঢাকায় এসে পরদিন থেকে শুটিং করবেন সেজন্য কয়েকদিন আগেই এফডিসিতে সেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেসময় তিনি আসেন নি। গত ১০ জানুয়ারি শ্রাবন্তীর মামাশ্বশুর মারা গেছেন। যার কারণে আসতে পারেন নি। তবে আজ শনিবার সকাল ৮টার ফ্লাইটে ঢাকায় আসেন শ্রাবন্তী। জানা যায়, আজ দুপুর থেকেই তিনি ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায় নি।

 

গত সপ্তাহে এই অভিনেত্রীর না আসার কারণে বন্ধ ছিল ছবিটির শুটিং। সেট নির্মাণ করে রাখার পর শুটিং না হলেও এর জন্য ভাড়া দিতে হয়েছে প্রযোজকের। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হয় স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ ছবিটির শুটিং। তখন সিনেমাটির আইটেম গানের শুট হয় মুম্বাইতে, যেখানে আইটেম গার্ল হিসেবে ছিলেন বলিউডের সানি লিওন। ‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন শান্ত খান, ভারতের রাহুল দেব, রজতব দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023