শিরোনাম :
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৪ কোটি টাকার ব্রিজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের মাত্র ৫০ ফিট দূর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। আর সেই বালু ব্যবহার করা হচ্ছে নির্মাণাধীন ব্রিজে। এতে করে হুমকির মুখে পড়ছে নির্মাণাধীন ব্রিজ ও পার্শ্ববর্তী স্কুল, কলেজসহ এবং বড় বড় পাকা স্থাপনা।

 

বেশকিছু দিন ধরে বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীর উপর এমন চিত্র দেখা গেছে। অথচ নির্মাণাধীন ব্রিজের নির্মাণ কাজ পরিচালনার জন্য নিযুক্ত স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধির তা যেন চোখেই পড়ছে না।

এছাড়া গত ১ বছর ধরে তীরনই নদী থেকে অবৈধ ভাবে বেশ কয়েকটি স্থানে বালু উত্তোলন করছে এক শ্রেণির স্বার্থনেশী মহল। স্থানীয়রা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনককে বার বার বিষয়টি মৌখিক ও লিখিত ভাবে অবগত করার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

 

উপজেলা প্রকৌশল সুত্রে জানা গেছে, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বালিয়াডাঙ্গী জিসি ভায়া বাদামবাড়ী হাট বাজার তীরনই নদীর উপর মিটার ৭০ মিটার গার্ডার ব্রিজের নির্মাণ করা হচ্ছে। আর সেই নির্মাণ কাজের বালু ব্যবহার করা হচ্ছে ব্রিজের ৫০ ফিট দূর থেকেই।

 

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ব্রিজের পার্শ্বে বালু উত্তোলন। এটি নির্মাণাধীন ব্রিজের জন্য মারাত্মক ঝুঁকি। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023