শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মাঘ মাসের শুরুতে অনেকটাই হারিয়ে গেছে শীতের অনুভূতি। সূর্যের আলোয় শুক্রবার দিনে উত্তরাঞ্চলসহ দেশের সর্বত্রই ছিল উষ্ণ অনুভূতি। শনিবারেও দেশের প্রায় সবখানেই দেখা মিলেছে সূর্যের। গতকাল উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অবশ্য তেঁতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম ও উত্তর দিকে বয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।

 

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। পরবর্তী দুই দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023