‘বঙ্গবন্ধুর ভালোবাসা থেকে বাদ পড়েননি কেউই’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হলেও পাবনার জেলার মানুষের সঙ্গে তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। বঙ্গবন্ধু বিভিন্ন কারণে ১২ বার পাবনায় গিয়েছিলেন। পাবনায় একাধিক মানুষ ছিলেন তাঁর শিক্ষাজীবনের সহপাঠী, বাল্যবন্ধু এবং রাজনৈতিক সহযোদ্ধা। তৎকালীন ছাত্রনেতা থেকে শ্রমিকনেতা, যুবনেতাদের তিনি নাম ধরে ডাকতেন।  নিজ দল আওয়ামী লীগ ছাড়াও ন্যাপ,কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ছিল তাঁর সখ্যতা ও ঘনিষ্ঠতা। পাবনার সাংবাদিক,সাহিত্যিক, শিল্পী, গুনীজন কেউই তাঁর ভালবাসা থেকে বাদ পড়েনি। বঙ্গবন্ধুর ভালবাসায় সিক্ত ছিলেন পাবনার লেখক,সাংবাদিক আমিরুল ইসলাম রাঙা। বর্তমানে তিনি পাবনা জেলা জাসদের সভাপতি। এক সাক্ষাৎকারে আমিরুল ইসলাম রাঙা এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ১৯৫৩  সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত  ২০ বছরে বঙ্গবন্ধু ১২ বার পাবনা সফরে এসেছিলেন। তিনি কখনও এসেছেন সাংগঠনিক সফরে, আবার কখনও এসেছেন নির্বাচনি সফরে। পাবনায় তাঁর একমাত্র ছোট ভাই শেখ নাসেরের শ্বশুরবাড়ি। কয়েকবার বঙ্গবন্ধুকে পাবনায়  আসতে হয়েছিল শোকার্ত, ব্যথিত ও ভারাক্রান্ত মন নিয়ে। তবে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু পাবনায় এসেছিলেন রাষ্ট্রীয় সফরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023