শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চিলাহাটি-হলদিবাড়ি রেল প্রকল্প: ভারতীয় অংশে ৯৫ শতাংশ কাজ শেষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ভারতের অংশে প্রায় শতকরা ৯৫ ভাগের বেশি কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ের রেলের এক শীর্ষ কর্মকর্তা।

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি রেল স্টেশন থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত দূরত্ব ৪.৫ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের চিলাহাটি রেল স্টেশন থেকে জিরো পয়েন্ট এর দূরত্ব ৭.৫ কিলোমিটারের কাছাকাছি।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ের রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় জানান, “গোটা প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হবে তা নির্ভর করছে বাংলাদেশের দিকে রেললাইন পাতাসহ অন্য কাজ কতটা দ্রুতগতিতে হচ্ছে তার উপর।”

গত সোমবার সন্ধ্যায় ভারতীয় অংশে এই রেল প্রকল্পের কাজ খতিয়ে দেখেন এবং রেলের কাজে সন্তোষ প্রকাশ করেন সঞ্জীব রায়।

বাংলাদেশের চিলাহাটি ওভারতের হলদিবাড়ি হয়ে পুরনো যে রেললাইনটি ছিল, সেটি ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায়। এই রেলপথটিই পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে।
২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই পরিত্যক্ত রেলপথ পুন:স্থাপনের সিদ্ধান্ত নেয় দুই দেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023