শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বিয়ে করছেন দেব!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

শীত মানেই যেন বিয়ের মৌসুম। আর এ শীতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পার্লামেন্ট সদস্য দীপক অধিকারী, চলচ্চিত্রের পর্দায় যিনি দেব হিসেবে পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল সোমবার রাতে দেব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। আর এ বিয়ের কার্ড ঘিরেই তার বিয়ের গুঞ্জন জোরালো হয়।

দেবের পোস্ট করা লাল রঙের এ কার্ডের উপরের দিকে লেখা, ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ’। আর বড় করে লেখা ‘শুভ বিবাহ’।

এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিফোর এনিওয়ান লিক…(কেউ ফাঁস করার আগেই)’। তিনি আরও লেখেন, ‘আশা করি, আপনাদের আশীর্বাদ থাকবে।’

টলিউড অভিনেত্রী রুক্মিনীর সঙ্গে দেবের প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’। তবুও তার ভক্তদের মনে জল্পনা, রুক্মিনীকেই বিয়ে করছেন দেব? আর টলিউডের ‘খোকাবাবু’ কবে বর সাজছেন তা নিয়েও ভক্তদের সমান আগ্রহ। এই বিয়ের কার্ডটি ঘিরে নানা মন্তব্য করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023