শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় ব্রকলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

মুক্তজমিন ডেস্ক

গোটা বিশ্বে নারীরা সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। সাধারণত জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভাস, অজ্ঞতা, কখনও বা বংশগত কারণে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সাম্প্রতিক এক গবেষণা বলছে, ক্যান্সারের টিউমারের বৃদ্ধি (ম্যালিগন্যান্ট টিউমার) দমন বা প্রতিহত করার ক্ষেত্রে ব্রকলি অত্যন্ত কার্যকরী।

ব্রকলি কাঁচা বা রান্না করে দুই ভাবেই খাওয়া যায়।

জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ইনগ্রিড হ্যার জানান, ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে ব্রকলি অত্যন্ত কার্যকরী। তার দাবি, ব্রকলিতে থাকা সালফোরাফেন নামের ভেষজ যৌগ প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে দারুণ কাজ করে। এ ছাড়াও ব্রকলিতে থাকা গ্লুকোরাফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে ত্বকের স্বাস্থ্য ফেরাতে ভূমিকা রাখে।

তিনি জানান, ব্রকলিতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, ফ্ল্যাভনয়েড, লিউটেন, ক্যারটিনয়েড এবং জিক্সানথিন-এর মতো একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধে সহায়তা করে।

ব্রকলি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের জন্যেও খুবই উপকারী এ সবজি।

ব্রকলিতে প্রচুর পরিমাণে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় এটি স্নায়ুতন্ত্রকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকায় এটি হাড়ের স্বাস্থ্যও সুরক্ষা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023