শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন
ভোট শুরুর আগেই কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টঅর, ঢাকা

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

ককটেল বিস্ফোরণের সময় আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই কেন্দ্রের ভেতর ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে অবস্থিত এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। এর কিছুক্ষণ পর সাড়ে ৮টার দিকে বাইরে থেকে একটু পর পর ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তবে এর পরও ওই কেন্দ্রে সকাল ৯টায় ভোট শুরু হয়।

 

ভোটগ্রহণ শুরুর পর সোয়া ৯টার দিকেও আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

 

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ আসনের ১৭০ কেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে।

 

নির্বাচনে ছয় প্রার্থী অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বী দল এখানে আওয়ামী লীগ ও বিএনপি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান যথাক্রমে নৌকা ও ধানের শীষের প্রার্থী।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনে চমৎকার পরিবেশ বিরাজ করছে। কোনোরকম অনিয়ম ও বিশৃঙ্খলা এখানে গ্রহণযোগ্য হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023