শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আগ্নেয়গিরি ফুঁসছে ফিলিপাইনে, প্লেন চলাচল বন্ধ, সতর্কতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অদূরে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এটি থেকে খুব শিগগির বড় ধরনের বিস্ফোরণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ম্যানিলা বিমানবন্দরের সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দিয়েছে।

 

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে রাজধানীর প্রায় ৩৭ মাইল দক্ষিণে দেশটির তাল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এই আগ্নেয়গিরির লাভা থেকে বিপজ্জনক বিস্ফোরণ হতে পারে বলে সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। বলছেন, দ্রুত সংশ্লিষ্ট তিনটি শহরের বসবাসকারীদের সরিয়ে নেওয়া হোক।

 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকোলজি অ্যান্ড সিজমোলজি জানিয়েছে, আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের গতি দ্রুত বাড়ছে। এখনই এর ক্রমাগত অগ্ন্যুৎপাত বা বিস্ফোরণ আশপাশের ছয় থেকে নয় মাইল (১০ থেকে ১৪ কিলোমিটার) পর্যন্ত উদ্যত হচ্ছে। যা গিয়ে ধরছে কুইজন সিটি পর্যন্ত। একইসঙ্গে অনেকদূর থেকে অগ্ন্যুৎপাতের ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছবি: সংগৃহীতমুহূর্তের মধ্যে এই আগ্নেয়গিরির লাভা থেকে একটি বিপজ্জনক বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কায় সতর্কতার স্থিতি বাড়িয়েছে সংস্থাটি। এদিকে, ফিলিপাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশে আগ্নেয়গিরির দাপটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এমন খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023