শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শাজাহানপুর উপজেলায় রুমা খান (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রুমা বগুড়া অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানির কর্মচারী জুয়েল খানের স্ত্রী।

 

জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার সতর গ্রামের বাসিন্দা জুয়েল চাকরির ক্ষেত্রে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি উত্তরপাড়ায় একটি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। রোববার (১২ জানুয়ারি) দিনগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে স্ত্রী রুমা ছেলে ও স্বামীকে ঘরে রেখে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে জুয়েল প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙে রুমাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

 

শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিপদ দাস  জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বামী-স্ত্রী ঝগড়া করে আলাদা রুমে ঘুমানোকে কেন্দ্র করে রুমা আত্মহত্যা করেছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023