শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দিনাজপুরে ‘গোলাগুলিতে’ ২ যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- রহমত আলী (৩৫) ও আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪)। রোববার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের নওশনদীঘি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

 

পুলিশের দাবি, নিহত রহমত আলী ও কাশেম মাদক কারবারি। তাদের দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিহত রহমত আলী দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত শেখ রহমানের ছেলে ও আবুল কাশেম সিপাহিপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

 

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, রোববার দিবাগত রাতে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে যায় দিনাজপুর সদর উপজেলার তাজপুর এলাকায়।

 

এ সময় মাদক কারবারিদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে ওই দুই মাদক কারবারি নিহত হন। নিহত দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023