শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মালয়েশিয়ায় ২০০ বাংলাদেশি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

পুরো মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালিত অভিযানে ২০০ বাংলাদেশিসহ মোট চার শতাধিক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি দেশটির রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, শাহ আলম সেলাংগার এবং কেডাহ অঞ্চলে অভিযান পরিচালনা করে অভিবাসীদের আটক করা হয়।

 

গত বছরের আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে ‘ব্যাক ফর গুড’ কমসূচির ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার। অবৈধ অভিবাসীদের দেশে ফেরার মেয়াদ শেষ হওয়ায় এখনো যেসব অভিবাসী অবৈধভাবে মালয়েশিয়ায় রয়েছে তাদেরকে আটক করতেই পূর্বঘোষিত এ অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন অধিদপ্তর ও পুলিশ।

 

গত ৭ জানুয়ারি বিকেলে শাহ আলমের বাতুকাভাহ, কোতা দামানছারার পাচার রায়া, মেডান সেলেরা, রেস্টুরেন্টসহ মোট সাত জায়গায় পরিচালিত অভিযানে  ২৬ বাংলাদেশিসহ ৮২ জনকে আটক করা হয়। এ ছাড়া কেহডার আলোস্টারের কুলিমে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭০ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে আটক করা হয়। আলোরস্টারে চালানো অপর এক অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ৭০ জনকে আটক করা হয়েছে।

 

পরদিন ৮ জানুয়ারি রাজধানীর বুকিত কিরিংছি ও কেপোং এলাকায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৩৪ জনকে আটক করা হয়। সবশেষে ১০ জানুয়ারি শাহ আলমের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ৯৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন অধিদপ্তরের নিয়মিত অভিযানে প্রতিদিনই কোথাও না কোথাও আটক হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023