শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মোট ৯ মুসল্লির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকাল ১০টা নাগাদ ময়দানে আরও ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।এ বছর বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত ও আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত মৃত্যুবরণকারী ৫ মুসল্লি হলেন রাজশাহী জেলার চারঘাট থানার বন কিশোর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড় তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), নওগাঁ জেলার শহীদুল ইসলাম (৫০) এবং বরিশালের গৌরনদী আলী আজগর বয়াতি (৭০)। ঘনকুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে টঙ্গী ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগীতে মশগুল রয়েছেন। বাদ ফজর ভারতে মাওলানা আব্দুর রহমানের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ইজতেমা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023