শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নতুন বছরে প্রথম সেন্সর ছাড়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

ঢাকাই ছবির চিত্রনায়ক নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার জুটি বেধে অভিনয় করেন ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে। ২০১৭ সালে শুটিং শুরু হওয়া এই চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে গত বছর। অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে চলচ্চিত্রটি। আর ২০২০ সালের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে গত ৬ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘হৃদয় জুড়ে’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা রফিক শিকদার। ছবির প্রযোজক মো. মনির হোসেন  বলেন, ‘ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। এবং এটি বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে সেন্সর পেয়েছে।’

নির্মাতা রফিক শিকদার বলেন, ‘গত ২ জানুয়ারি “হৃদয় জুড়ে” সেন্সরে জমা দেওয়া হয়। এরপর গত ৫ জানুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা এটি দেখেন ও এর প্রশংসাও করেন। আর  গত ৬ জানুয়ারি এটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। শিগগিরই ভালো একটি দিনক্ষণ দেখে এটি মুক্তি দেওয়া হবে।’ চিত্রনায়ক নিরব বলেন, ‘গল্পটা রোমান্টিক। অনেক আগেই ছবিটির কাজ শেষ করেছি। এবার মুক্তির পালা।’ ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’ ছবির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। এতে নিরব-প্রিয়াঙ্কার পাশাপাশি আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023