নারায়ণগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির একটি মি’ছিলে বাধা দেয়ায় সদর থা’নার ওসিকে (তদন্ত) লাঞ্ছিত করেছে দলটির ক’র্মীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২নং রেল গেট এলাকাতে এ ঘটনা ঘটে। এ সময় সদর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীনকে ইউনিফর্ম ধরেও টানাটানি করে তারা। পরে পুলি’শ বিক্ষু’দ্ধ নেতাকর্মীদের ওপর লা’ঠিচার্জ করে ওই পরিদর্শকে উদ্ধা’র করে এবং ঘটনাস্থল খেকে ৩ জনকে আ’টক করে থানায় নিয়ে যায়।’
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষ্যে প্রজন্ম ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মি’ছিল বের করে। বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানের অনুসারীরা এ সংগঠনের নেতৃত্বে রয়েছে। মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মিছিলটি ২নং রেল গেট এলাকাতে পৌঁছালে পুলি’শ বাধা দেয়। তখন সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন তাদের ব্যা’নার কেড়ে নিলে তার উপর চড়াও হয় মিছিলকারীরা। তারা পরে ধাওয়া করে জয়নাল আবেদীনকে লা’ঞ্ছিত করে এবং পোশাক ধরে টানা’টানি করতে থাকে।
এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ আসলে মিছিলকারীদের উপর লা’ঠিচার্জ করে ছত্র’ভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোন ধরনের উ’স্কানি ছাড়াই জয়নাল আবেদীন এসে মিছি’লকারীদের সামনে থাকা ব্যানার ছিনিয়ে নিলেই তারা বি’ক্ষুব্ধ হয়ে উঠে। নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান পিপিএম যুগান্তরকে জানান, সোমবার সকালে বিএনপি নে’তাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর ২নং গেট এলাকায় সড়ক অব’রোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং সদর মডেল থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীনকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হা’মলার দায়ে ৩ বিএনপি নেতা’কর্মীকে আ’টক করে থানায় নিয়ে আসে পু’লিশ।