শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এলো পেঁয়াজের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

নাটোরের বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। এ অবস্থায় একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এলো পেঁয়াজের দাম। স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসায় কমেছে দাম। তবে এখনো পুরোনো পেঁয়াজ আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।

গতকাল বুধবার সকালে নাটোরের বাজারে প্রথম আসে নতুন দেশি পেঁয়াজ। শহরের স্টেশন বাজারে প্রথমে নতুন পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। দুপুরে দাম কমে ৮০ টাকা কেজিতে বিক্রি হয় নতুন পেঁয়াজ।

নাজমা বেগম নামে এক ক্রেতা জানান, মঙ্গলবার তিনি ২১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন। বুধবার দাম কম দেখে ৮০ টাকায় নতুন এক কেজি পেঁয়াজ কিনেছেন।

স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

পেঁয়াজ ব্যবসায়ী আবদুল ওয়াহাব বলেন, অসময়ের বৃষ্টিতে নাটোরের লালপুরসহ স্থানীয় বেশ কয়েকটি এলাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পানি নামার পর সেসব জমিতে নতুন করে পেঁয়াজ লাগানো হয়েছে সপ্তাহ দুয়েক পর বাজারে আসবে সেগুলো। নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরি এলে দাম স্বাভাবিক হয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023