শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তথ্যমন্ত্রীর পর লেবাননের পরিবেশমন্ত্রীরও পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে দেশটির তথ্যমন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন পরিবেশমন্ত্রীও। খবর আল জাজিরা, বিজনেস ওয়ার্ল্ড

 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, লেবানিজ প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ সহযোগী দামিয়ানোস কাত্তারকে পরিবেশমন্ত্রী পদে ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত বদলাননি কাত্তার।

 

এর আগে, রোববার সরকারের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। টেলিভিশনে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, বৈরুতে বিশাল বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

 

গত মঙ্গলবার বৈরুতের পূর্বাঞ্চলীয় বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন, আহত ছয় হাজারেরও বেশি মানুষ। বিস্ফোরণে শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন তিন লাখের বেশি বাসিন্দা।

 

লেবাননের সরকারি কর্মকর্তাদের বিশ্বাস, বৈরুত বন্দরের একটি গুদামে প্রায় সাত বছর ধরে মজুত করে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

 

বিস্ফোরণের জন্য সরকারের অবহেলা এবং দুর্নীতিকে দায়ী করে গত কয়েকদিন ধরে লেবাননের রাস্তায় বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি অফিসে হামলা চালায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এদিন বৈরুতে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

 

রেড ক্রস বলছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে আরও ১৮৫ জনকে। ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, শনিবারের ওই সংঘর্ষে পুলিশের অন্তত এক কর্মকর্তা নিহত হয়েছেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। সংকট সমাধানে দেশটির সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023