শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তান ক্রিকেটে ফের সন্ত্রাসী হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

ফের সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি অখ্যাত ক্রিকেট ম্যাচে নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ম্যাচটি পণ্ড হয়েছে।

 

 

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট। ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর আবারো বিদেশি দলগুলো সফর করা শুরু করেছে পাকিস্তানে। সেই সফরগুলো হয়েছে নানা রকম নিয়ম-কানুন আর কড়া নিরাপত্তার বেড়াজালে।

 

ছানায় গ্রাউন্ড নামের মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব, সংবাদকর্মী ও দর্শক। খেলা শুরু হতেই মাঠের কাছাকাছি থাকা পাহাড় থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। গুলি শুরু হতেই খেলোয়াড়, আম্পায়ার, সংবাদকর্মী, দর্শক – যে যেদিকে পেরেছেন, জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করেন। সৌভাগ্যক্রমে পালিয়ে বেঁচেছেন সবাই। গুলি লাগেনি কাউকে।

 

দ্য নিউজ তাদের প্রতিবেদনে সেই ম্যাচে উপস্থিত একজন দর্শকের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘গোলাগুলির মাত্রা এতই ব্যাপক ছিল আয়োজকরা সঙ্গে সঙ্গেই ম্যাচ বাতিল ঘোষণা করেন।’

 

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমাদ জানিয়েছেন, ওই পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনার কিছু খবর তাদের কানে এসেছিল আগেই। এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

 

দেশটির নাম পাকিস্তান বলেই অখ্যাত ক্রিকেট ম্যাচে হামলা হলেও আলোচনার খোরাক জুগিয়েছে। গত দুই বছরে অবশ্য পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রথমবারের মতো নিজেদের মাটিতে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) সবগুলো ম্যাচ আয়োজন করেছে পিসিবি। টেস্ট খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যদিও এখনো বড় দলগুলোকে নিজেদের দেশে নিয়ে আসতে পারেনি পাকিস্তান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023