শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে তিন বিশ্বকাপের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব।  এই ভাইরাসের তাণ্ডবে ওলটপালট পুরো বিশ্ব। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।  এর প্রভাব পড়েছে কমবেশি সব খেলাতেই। এরই মধ্যে ক্রিকেটের তিনটি বিশ্বকাপের সূচিতে বদল আনতে বাধ্য হয়েছে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবু নিতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্ত।

 

আজ আইসিসি বোর্ডের সভায় আলোচনা হবে সেই তিন বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ নিয়ে। সূচিতে পরিবর্তন আনা হয়েছে ২০২০ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের। সবগুলো আসরই ছয় মাস থেকে এক বছর করে পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে শুক্রবারের বোর্ড সভায় আলোচনা হবে ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বিস্তারিত এবং ২০২০ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করা নিয়ে। তিন সপ্তাহের মধ্যে আইসিসি বোর্ডের এটি দ্বিতীয় সভা হবে।

 

প্রাথমিকভাবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে। একইভাবে ২০২১ সালে ভারতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নেয়া হয়েছে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। সবশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মার্চ-এপ্রিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই বছরের অক্টোবর-নভেম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023