শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় আরও ৪০ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আরও ৪০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জনে দাঁড়াল। তবে একই সঙ্গে নতুন আরও ১৬২ জন সুস্থ হওয়ায় করোনা জয়ী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৯ জনে।

 

বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

 

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর অনলাইনে জেলার করোনা পরিস্থিতি ব্রিফ করেন। তিনি ৪ আগস্ট জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২০৬টি নমুনা পরীক্ষার বিশ্লেষণ তুলে ধরেন। তিনি জানান, ৪ আগস্ট সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে আর কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১০৯ জনই রয়ে গেছে।

 

তিনি জানান, ৪ আগস্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩১জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ১৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ৯টি।

 

ডা. ফারজানুল ইসলাম আরও জানান, নতুন করে আক্রান্ত ৪০ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন হলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023