শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন শনিবার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

এক সপ্তাহ বিরতীর পর শনিবার থেকে ব্যক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করতে চলেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিস্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

ঈদের আগে এই কর্মসূচিতে মোট ১৪ জন ক্রিকেটার যোগ দিয়েছিলেন। দেশের পাঁচটি আলাদা ক্রিকেট ভেন্যুতে তারা ব্যক্তিগত ট্রেইনিং করেন।

 

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। খুলনায় নুরুল হাসান সোহান ও মেহাদী হাসান, সিলেটে সৈয়দ খালেদ ও নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করেন।

 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত অনুশীলন কার্যক্রম শনিবার থেকে পুনরায় শুরু হবে। খেলোয়াড়রা ঈদের আগে যেমন করে অনুশীলন করেছেন তেমন করেই তারা করবেন। আমি আশা করি, এবার আরও বেশি খেলোয়াড় এতে যোগ দেবেন।

 

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার সাথে তিনটি টেস্টের স্থগিত হওয়া সিরিজের আয়োজনের জন্য আলোচনা করছে বিসিবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023