শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে হারিকেন ইসাইয়াস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

কয়েকদিন আগেই শক্তিশালী হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। এবার দেশটির দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ইসাইয়াস।

 

 

স্থানীয় সময় সোমবার রাতের মধ্যেই হারিকেন ইসাইয়াস সাউথ ক্যারোলাইনার উত্তর-পূর্ব এবং নর্থ ক্যারোলাইরানার দক্ষিণাঞ্চলের মধ্যে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে ইসাইয়াস মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে নর্থ ও সাউথ ক্যারোলাইনার উপকূলবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) জানায়, গত বুধবার ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী এ ঘূর্ণিঝড়। এখন ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

বিবিসি জানিয়েছে, হারিকেন মোকাবেলার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের এখন সামাজিক দূরত্বের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে আশ্রয়কেন্দ্র খোলার ব্যাপারেও হিমশিম খেতে হচ্ছে।

 

এছাড়া বৃষ্টির কারণে মধ্য আটলান্টিক রাজ্যসমূহে বন্যা দেখা দিতে পারে এবং মঙ্গলবার ঝড়ের কারণে ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও নিউইয়র্কে প্রবল ঝড়ো বাতাস সৃষ্টি হতে পারে।

 

দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত সংস্থাগুলো কোভিড-১৯ এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে কিভাবে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হবে এবং কি ধরনের প্রস্তুতি নিতে হবে, সে সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023