শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ফের কাঁপাবে শীত ঝরবে বৃষ্টি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বর্তমানে দেশের কোথায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। তবে আগামী ১৯ অথবা ২০ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানায়। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামী ১৯ অথবা ২০ জানুয়ারি হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। এ সময় রাজধানীতে ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।’

আবহাওয়া অধিদফতর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023