শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্ত্রীর সাথে ঘুমিয়ে থাকা যুবককে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় বৃহস্পতিবার ভোরে মো: বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেলিগাতী গ্রামের আমজাদ শেখের ছেলে বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরে স্ত্রীর সাথে ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত পরিচয় কয়েক দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। এ সময় চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

 

এলাকাবাসী জানান, বিদেশ ফেরত বাচ্চু মাদক কারবারে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে বিবাদে প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে।

 

তবে, অপর একটি সূত্র জানায়, বাচ্চু তার ফুফাতো ভাই নবীর ভুঁইয়ার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এতে নবীর তাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত হন। এর জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেয়ার হুমকি দিয়ে নবীর বাড়ি থেকে চলে যান। নবীর এ ঘটনা ঘটাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম রেজা বৃহস্পতিবার ভোরে বাচ্চু শেখকে হতা করা হয় স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023