শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

এফডিসিতে ৫ গরু কোরবানি দিবেন পরীমনি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক

এফডিসিতে গত কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। এবারও এফডিসিতে কোরবানি দেবেন পরীমণি। এবার ৫টি গরু কোরবানি দেবেন তিনি।

পরীমণি বলেন, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারী করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দিব। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

এর আগে, গত বছর এফসিডিসিতে ৪টি গরু কোরবানি দেন পরী।

পরে সেই কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে পরীর কোরবানি শুরু হলেও পরের পর দুইটা এবং তার পরের বছর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা। এ ধারাবাহিকতায় এফডিসিতে এ বছর ৫টা গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023